রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী ঘোষণা আবুল হাসনাত রিপনের সংঘাতের উত্তাপের মাঝেই নতুন আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান: নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা দিরাইয়ে তেলের জন্য শতাধিক মোটর সাইকেলের ১০ ঘণ্টা অপেক্ষা দিরাইয়ে তুচ্ছ ঘটনায় ২ জন নিহত, আহত ৪০ মামলাবাজের দৌরাত্ম্যে দিরাইয়ে পুরুষ শূন্য গ্রাম দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে শান্তির আশা: যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা

দিরাইয়ে উদ্বোধন হচ্ছে ২০ শয্যার জগদল হাসপাতাল

amarsurma.com

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুনামগঞ্জের দিরাইয়ের জগদল ২০ শয্যার হাসপাতালটির উদ্বোধন হবে। ভিত্তিপ্রস্তরের প্রায় ১৫ বছর পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রীর আগমনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ফলে এলাকার মানুষের মধ্যে বিরাজ করছে আনন্দ উৎসব। মন্ত্রীকে স্বাগত জানাতে ইতিমধ্যেই শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জগদল গ্রামের গর্বিত সন্তান সাবেক জেলা প্রশাসক ও উপ-সচিব মোঃ মিজানুর রহমানের অক্লান্ত পরিশ্রমের ফলে গ্রামে ৩ একর ভ‚মিতে নান্দনিক এই হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয় ২০০৬ সালে। প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি চালুর কার্যক্রম স্থানীয় রাজনীতির গ্যাড়াকলে পড়ে নানা কারণে বিলম্বিত হতে থাকে। ২০১৩ সালে তৎকালীন সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত কোন ধরণের লোকবল ছাড়াই উদ্বোধন করলেও হাসপাতালের কার্যক্রম আজও চালু হয়নি। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ পরিকল্পনামন্ত্রীর মাধ্যমে উদ্বোধনী সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে। শনিবার বেলা ২টায় জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভার আয়োজনও করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com