রবিবার, ১৪ Jun ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

যাবজ্জীবন সাজার মেয়াদ ৩০ বছর: আপিল বিভাগ

amarsurma.com

আমার সুরমা ডটকম:

অবশেষে যাবজ্জীবন সাজার মেয়াদ ৩০ বছর করে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে আদালত চাইলে ৩০ বছরের পরিবর্তে আমৃত্যু সাজাও দিতে পারবেন। আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) যাবজ্জীবন কারাদণ্ডকে আমৃত্যু কারাবাস বলে দেওয়া রায়ের বিরুদ্ধে করা রিভিউর রায়ে এ মতামত দেন আপিল বিভাগ।

এর আগে গত ২৪ নভেম্বর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ আজ (১ ডিসেম্বর) রায়ের দিন ধার্য করেন। আদালতে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী শিশির মনির। এ সময় রাষ্ট্রপক্ষে যুক্ত ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

ঢাকা জেলার সাভার উপজেলার এক হত্যা মামলায় ‘যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস’ বলে আপিল বিভাগের পুনর্বিবেচনা চেয়ে আবেদনের ওপর রায়টি আজ ঘোষণা করা হয়। আদালতের রায় শেষে আপিল বিভাগের রায়ের ব্যাখ্যায় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, যাবজ্জীবন সাজার মেয়াদ ৩০ বছর হবে। তবে আদালত চাইলে ৩০ বছরের পরিবর্তে আমৃত্যু সাজাও দিতে পারবেন।

গত বছরের ১১ জুলাই আপিল বেঞ্চ এ রিভিউ শুনানি শেষে বিষয়টি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। এ রিভিউ শুনানিতে আইনি মতামত তুলে ধরেন চার অ্যামিকাস কিউরি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, এ এফ হাসান আরিফ, আবদুর রেজাক খান ও মুনসুরুল হক চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com