রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী ঘোষণা আবুল হাসনাত রিপনের সংঘাতের উত্তাপের মাঝেই নতুন আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান: নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা দিরাইয়ে তেলের জন্য শতাধিক মোটর সাইকেলের ১০ ঘণ্টা অপেক্ষা দিরাইয়ে তুচ্ছ ঘটনায় ২ জন নিহত, আহত ৪০ মামলাবাজের দৌরাত্ম্যে দিরাইয়ে পুরুষ শূন্য গ্রাম দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে শান্তির আশা: যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা
সৌদিআরবের মিনাতে কেন বার বার দুর্ঘটনা?

সৌদিআরবের মিনাতে কেন বার বার দুর্ঘটনা?

bbc pic_97780আমার সুরমা ডটকম ডেক্স : সৌদিআরবের মক্কা থেকে তিন মাইল দুরে মিনাতে প্রতিবছর লক্ষ লক্ষ হাজিরা হজ্জের সময় শয়তানের উদ্দেশ্যে প্রতীকী রীতি অনুযায়ী পাথর ছুড়তে যান। ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই স্থানটিতেই সবচেয়ে বেশি হাজিদের হতাহতের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালেও জামারাতে ২০৩ ও ২২৩ নম্বর সড়কের মোড়ে এই হতাহতের ঘটনা ঘটে। এর পরেই প্রশ্ন উঠছে কেন বার বার এক জায়গায় দুর্ঘটনা ঘটছে। হজ্জের রীতির মধ্যে এই একটি সময় নির্দিষ্ট স্থানে হাজিদের পাথর নিক্ষেপ করতে হয়। প্রায় পাঁচতলা উঁচু এই জায়গায় উঠে পাথর নিক্ষেপ করে আবার হেটে ঐ স্থান ত্যাগ করতে হয়। সৌদিআরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের আজ এক বিবৃতিতে জানিয়েছে ২০৩ ও ২২৩ নম্বর সড়কের সংযোগ স্থলে মানুষের চাপ বেড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। তবে এর আগেও ২০০৬ সালে মিনায় পাথর ছোড়ার সময় ৩৬৪ জন নিহত হন। যেহেতু সব হাজিদের এখানে আসতে হয় সেজন্য সৌদি কর্তৃপক্ষ অবকাঠামো উন্নতি করেছে। তার পরেও নির্দিষ্ট একটি স্থানে একই সময়ে লক্ষ লক্ষ মানুষের চাপ এবং তাড়াহুড়া করতে যেয়েই এসব দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন সৌদি আরবে যারা নিয়মিত এই স্থানটি পরিদর্শন করেন তারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com