মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

‘লকডাউনের পথে দিরাই’

amarsurma.com

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
করোনা ভাইরাসের আতঙ্কে সুনামগঞ্জের ব্যবসা-বাণিজ্যের অন্যতম শহর দিরাই এখন কার্র্যত লকডাউনের পথে। যদিও সরকারিভাবে এখন পর্যন্ত কোন ঘোষণা আসেনি। গতকাল মঙ্গলবার দিরাই বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার বিকেল থেকে বাজারের অধিকাংশ দোকানপাঠ, হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হয়েছে। দিরাই উপজেলা প্রশাসন ও দিরাই পৌরসভা কর্র্তৃপক্ষ শহরে মাইকিং করে পরবর্র্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সব মার্কেট ও দোকানপাঠ বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।
সরেজমিন বাজার ঘুরে দেখা যায়, দিরাই থানারোডস্থ সেন মার্কেট, জালাল সিটি সেন্টার, বাজারের ভেতরের সকল দোকান বন্ধ রয়েছে। শুধুুমাত্র ফার্মেসী ও আর মাত্র কয়েকটি মুুদি দোকান ছাড়া কোন দোকানই খোলা নয়। এ অবস্থায় সমস্যায় রয়েছে খেটে খাওয়া মানুষজন। তহুর আলী নামে একজন রিকসা চালক জানান, আজ মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত কোন রোজগার হয়নি, বাকি দিনে কত টাকা হবে তা আল্লাহই ভালো জানেন। টাকা আয় করতে না পারলে পরিবারের লোকজন উপোস থাকবে। রাস্তাঘাটে কোন লোকজন নেই।
দিরাই উপজেলা নির্র্বাহী কর্র্র্মকর্তা মোঃ শফি উল্লাহ জানান, এখন পর্যন্ত দিরাইকে ‘লকডাউন’ ঘোষণা করার পরিস্থিতি সৃষ্টি হয়নি। জনগণকে সতর্কাবস্থায় রাখতে পরবর্তী নির্র্দেশ না দেয়া আপাতত দোকানপাঠ সীমিত সময়ের জন্য বন্ধ রাখা হবে। তিনি আরও জানান, দিরাইয়ে এখন পর্র্যন্ত করোনায় আক্রান্ত কোন রোগী চিহ্নিত করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com