বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
৫০ জন ভাসমান দিনমজুরকে ভ্যান ও নগদ টাকা প্রদান করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন!

৫০ জন ভাসমান দিনমজুরকে ভ্যান ও নগদ টাকা প্রদান করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন!

সাইফুদ্দিন সুফিয়ান, স্টাফ রিপোর্টার:
কোভিড-১৯-এর প্রাদুর্ভাবে অনেক স্বল্প পুঁজির মানুষ নিঃস্ব হয়ে গেছেন। তারা লকডাউনের কয়েক মাস বসে বসে খেয়ে পুঁজি খুইয়ে বসে আছেন।
সেসব লোকদের মধ্য থেকে ৫০ জন ভাসমান ব্যবসায়ী ও দিনমজুরকে নতুন করে আত্মনির্ভরশীল করার লক্ষে গতকাল শুক্রবার ১টি ভ্যান ও নগদ ৫০০০ টাকা করে পুঁজি বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
ভ্যানের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য আবেদনকারীর মহল্লাহর মসজিদের ইমাম ও আরেকজন দায়ীত্বশীল মানুষকে জামিনদারের দায়িত্বগ্রহণের শর্ত আরোপ করা হয়েছে। ১ বছর পর্যন্ত কোনো আবেদনকারী ভ্যান বিক্রয় বা হস্তান্তর করতে পারবেন না। এমন আরো কিছু লিখিত শর্তে ভ্যান ও নগদ পুঁজি বিতরণ করা হয়েছে।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ভ্যান গ্রহিতাদের প্রশিক্ষণ দিয়েছেন সরোবরের শরীফ আবু হায়ত অপু।
উপস্তিত ছিলেন জনপ্রিয় আলোচক শায়খ আবদুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ ও বিশিষ্ট্য টিভি উপস্থাপক শায়খ মাহমুদুল হাসান প্রমুখ।
উল্লেখ্য এর আগে আস-সুন্নাহ ফাউন্ডেশন ৪ হাজার করোনাগ্রস্ত পরিবারকে ১ মাসের খাদ্যদ্রব্য ও ১-৫ হাজার টাকা পর্যন্ত নগদ অর্থ সহায়তা এবং লকডাউনের সময় বেকার হয়ে যাওয়া ৭০০ উবার রাইডারকে ১০০০ টাকা করে প্রদান করেছে।

amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com