সোমবার, ০৮ Jun ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

দিরাইয়ে মাদরাসার সবক উদ্বোধন

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর গ্রামে ‘করিমপুর জামেয়া ইসলামিয়া’ নামে প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম সবক বুধবার গ্রামের জামে মসজিদ সংলগ্ন নতুন ঘরে উদ্বোধন করা হয়।

জেলার প্রথিতযশা আলেমেদ্বীন মুফতি মাওলানা শফিকুল আহাদ সরদার উদ্বোধনী সবক প্রদান করেন।

করিমপুর জামে মসজিদের ইমাম ও মাদরাসার মুহতামিম মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টুকদিরাই মাদরাসার মুহতামিম মাওলানা সাদিকুর রহমান চান্দিপুরী, চান্দিপুর মাদরাসার মুহতামিম মাওলানা নূরুদ্দীন আহমদ, হাফিয মাওলানা আহমদুল হক, হাফিজ মাওলানা আমিরুল হক, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা শামসুল হক ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রশিদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন পাথারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রহিম, দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, শায়খূল হাদিস মাওলানা রশিদ আহমদ, মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা মুহিব্বুল হক, আমার সুরমা ডটকম সম্পাদক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা জুনায়েদ আহমদ, মাওলানা আব্দুল খালিক, মাওলানা শহিদুল রহমান, করিমপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী ইব্রাহীম মিয়া, আব্দুল আউয়াল, হাজিক মিয়া, আজিজুর রহমান, কমিটির সহ-সভাপতি শাহীনূর আলম, সদস্য শামসুল হক, মুখলিছুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি মুফতি মাওলানা শফিকুল আহাদ সরদারের আখেরি মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী সবক প্রদান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com