শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে

অনলাইন পত্রিকার নিবন্ধন ফি ১০ হাজার টাকা

amarsurma.com

নির্বাচিত অনলাইন দৈনিক পত্রিকার সংস্করণ ও অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য ১০ হাজার টাকা ফি জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। মঙ্গলবার স্বাক্ষরিত আদেশটি আজ বুধবার প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়।

আদেশ অনুযায়ী, অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকার অনলাইন নিবন্ধন ফি এককালীন ১০ হাজার টাকা জমা দিতে হবে। বাৎসরিক নবায়ন ফি জমা দিতে হবে পাঁচ হাজার টাকা। এছাড়া নিবন্ধনের ওপর সারচার্জ দিতে হবে দুই হাজার টাকা। তবে এক মাসের মধ্যে জমা না দিলে সারচার্জ দিতে হবে পাঁচ হাজার টাকা। অনলাইন পত্রিকা নিবন্ধনের ফি জমা দেওয়ার নির্দেশ। নির্দেশনায় বলা হয়, সরকারি বিধি মোতাবেক নিবন্ধন ফি ১৪২২২২১২ কোডে ১০ হাজার টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। ট্রেজারি চালানের মাধ্যমে ১৪২২৩৩৫ কোডে নবায়ন ফি জমা দিতে হবে দুই হাজার টাকা। নিবন্ধনের ওপর সারচার্জ ট্রেজারি চালানের মাধ্যমে ১৪২২৪০৬ কোডে জমা দিতে হবে দুই হাজার টাকা।

গত ৩০ জুলাই ৩৪টি অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের অনুমতি দেয়া হয়। পরে গত ৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর ও দেশের অন্যান্য বিভাগীয় শহরের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচিত করে তথ্য মন্ত্রণালয়। প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি পাওয়া এসব অনলাইনকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com