রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
অবৈধদের ৯০ দিনের মধ্যে সৌদিআরব ছাড়ার নির্দেশ

অবৈধদের ৯০ দিনের মধ্যে সৌদিআরব ছাড়ার নির্দেশ

আমার সুরমা ডটকম ডেক্সঅবৈধ অভিবাসীদের ৯০ দিনের মধ্যে সৌদিআরব ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা সৌদিআরব ত্যাগ করলে তাদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানিয়েছে। ২৯ মার্চ এই নির্দেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে। সৌদি সরকার প্রকাশিত এক গেজেটে বলা হয়, সৌদিআরবের উপ প্রধানমন্ত্রী প্রিন্স মুহাম্মদ বিন নায়িফ রোববার ‘এ নেশন উইদাউট ভায়োলেটরস’ কর্মসূচির উদ্বোধন করে তিন মাসের এই ‘সাধারণ ক্ষমার’ ঘোষণা দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল-তুর্কি জানিয়েছেন, সাধারণ ক্ষমার মেয়াদ অতিক্রম করে যাওয়ার পর ১৯টি মন্ত্রণালয় একযোগে অভিযান শুরু করবে। গেজেটে প্রিন্স মুহাম্মদ জানান, অনুমতি ছাড়া বসবাস, ইকামা ছাড়াই অবস্থান, সরকারি অনুমতি না নিয়ে কাজ করা এবং সৌদিআরবে অবৈধ অনুপ্রবেশের মতো অপরাধের ক্ষেত্রে আগামী ২৯ মার্চ থেকে সাধারণ ক্ষমা প্রযোজ্য হবে। যারা এই সুযোগ নেবেন, তাদের কোনো শাস্তি ছাড়াই দেশে ফেরার সুযোগ দেয়া হবে। এমনকি ভবিষ্যতে কাজ নিয়ে আবারো বৈধভাবে সৌদিআরবে আসার সুযোগ থাকবে তাদের।

উল্লেখ্য, সৌদিআরবের নিয়ম অনুসারে অবৈধভাবে বসবাস বা কাজ করা কোনো বিদেশী নাগরিক ধরা পড়লে তাকে জরিমানা, কারাগার বা উভয় শাস্তির মুখোমুখি হতে হয়। সেইসাথে এই নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর আগে আঙুলের ছাপ রাখা হয় এবং পরে তাকে আর সৌদিআরবে কাজের জন্য আসার অনুমতি প্রদান করা হয়না। কিন্তু তিন মাসের এই সাধারণ ক্ষমার সুযোগ যারা নেবেন, তাদের আঙুলের ছাপ নেয়া হবে না। সেইসাথে পরে তারা চাইলে সৌদিআরবে আবারো কাজের জন্য আসতে পারবেন বলে সৌদিআরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল জানান। সূত্র: আরব নিউজ এবং সৌদি গেজেট

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com