বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
অশুভ শক্তিকে প্রতিহত করতে সেনাবাহিনী প্রস্তুত: প্রধানমন্ত্রী

অশুভ শক্তিকে প্রতিহত করতে সেনাবাহিনী প্রস্তুত: প্রধানমন্ত্রী

170_112536আমার সুরমা ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অখণ্ডতা রক্ষায় যেকোনো অশুভ শক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করতে আমাদের সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। আপনাদের প্রশিক্ষণের দক্ষতায় বলতে পারি আপনারা সত্যিকার অর্থেই মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা বাহিনী।’ বৃহস্পতিবার শেখ হাসিনা রংপুরের পাগলাপীর খালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের শীতকালীন মহড়া ‘সুচাগ্র মেদেনি’ প্রত্যক্ষ করার পর দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী সেনাবাহিনীর সদস্যদের স্মরণ করিয়ে দেন যে, জনগণ হচ্ছে দেশের শক্তি এবং তারা (সেনা সদস্যরা) এই জনগণের অবিচ্ছেদ্য অংশ। প্রধানমন্ত্রী জনগণের আস্থা লাভ ও তা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। ৬৬ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এই মহড়া পরিচালিত হয়। ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার অব কমান্ডিং (জিওসি) এবং বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাসুদ রাজ্জাক ও ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অনুষ্ঠানে বক্তৃতা দেন।
বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাংক ও হেলিকপ্টার ছাড়াও আর্মি অ্যাভিয়েশন ও বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টারগুলো এই মহড়ায় অংশ নেয়। এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার অব কমান্ডিং (জিওসি) ও বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাসুদ রাজ্জাক তাঁকে স্বাগত জানান।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানেরা এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় দরবারে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com