বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন
আইএস যোগাযোগ প্রমাণ করলে পদত্যাগ: এরদোয়ান

আইএস যোগাযোগ প্রমাণ করলে পদত্যাগ: এরদোয়ান

erdoga_105909আমার সুরমা ডটকম ডেক্স : জঙ্গি গোষ্ঠী আইএসের কাছ থেকে তেল কেনার অভিযোগ প্রমাণের জন্য রাশিয়াকে চ্যালেঞ্জ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, প্রমাণ করতে পারলে পদত্যাগ করবেন তিনি। তুরস্কের গুলিতে যুদ্ধ বিমান খোয়ানোর পর থেকে রুশ প্রেসিডেন্ট পুতিন ক্রমাগত বলছেন, তেল চোরাচালানের রুট নিরাপদ রাখতেই আঙ্কারা রুশ বিমানে গুলি চালায়। কয়েকদিন অপেক্ষার পর সোমবার রাতে ক্রোধে ফেটে পড়েন তুরস্কের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশে তিনি বলেন, “আপনার কাছে কোনো প্রমাণ থাকলে তা দেখান … আমরা অপেক্ষা করছি।” প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আইএসের কাছ থেকে তুরস্কের তেল কেনার প্রমাণ দিতে পারলে, আমি পদত্যাগ করব। একইসঙ্গে তিনি বলেন, প্রমাণ করতে ব্যর্থ হলে প্রেসিডেন্ট পুতিনেরও পদত্যাগ করা উচিৎ। রাশিয়া তুরস্কের দ্বিতীয় শীর্ষ বাণিজ্যিক সহযোগী দেশ। গত কয়েক বছরে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ হু হু করে বেড়েছে। কিন্তু গত সপ্তাহে সিরিয়া সীমান্তে তুরস্কের গুলিতে রুশ যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর, দু’দেশের সম্পর্ক চরম সঙ্কটে পড়েছে। ক্রদ্ধ রাশিয়া তুরস্কের ওপর নানামুখী নিষেধাজ্ঞা আরোপ করেছে। তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগুলু বলছেন, রাশিয়া এখন সিরিয়ার সঙ্কটকে রুশ-তুরস্ক সঙ্কটে রূপ দেয়ার চেষ্টা করছে। প্যারিসে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ওবামা নিজেদের বিরোধ মিটিয়ে “অভিন্ন শত্রুর” দিকে নজর দেয়ার জন্য রাশিয়া এবং তুরস্কের প্রতি আবেদন করেছেন। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com