বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

আয়শা খাতুন এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা

আমার সুরমা ডটকমআগের সাফল্য ছিলো উপজেলাজুড়ে। এবার সে সাফল্যের ব্যাপ্তি আরো বিস্তৃত হয়েছে। আগের মাসেই দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়া মোছাম্মাৎ আয়শা খাতুন এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।
জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে নির্বাচিত আয়শা খাতুন দক্ষিণ সুরমার হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে দায়িত্বে আছেন। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবেই তাকে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়। মেধাবী শিক্ষিকা আয়শা খাতুন দীর্ঘদিন ধরে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষামূলক ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।
আয়শা খাতুন দক্ষিণ সুরমা উপজেলার আলমপুরের মরহুম ইউসুফ আলী কুটু মিয়া ও মোছাম্মাৎ রাহিমা খাতুনের মেয়ে। পাঁচ ভাই-বোনের মধ্যে সবার ছোট আয়শা লালবাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং দৈনিক শুভ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মঈন উদ্দিনের ছোট বোন। আয়শা সকলের দোয়া প্রত্যাশী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com