মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
ইউনিয়ন পরিষদ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি: সুজন

ইউনিয়ন পরিষদ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি: সুজন

sujon-bodiul-alam-mojumder_1583_58854_117644আমার সুরমা ডটকম সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন’র সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে না পেরে বর্তমান নির্বাচন কমিশন এখন অন্যের ওপর দায় চাপাতে চাচ্ছে। কোনো অজুহাতই হালে পানি পায় না। তারা সাংবিধানিক পদে থেকে সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়েছেন।’ রোবাবর সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে গণগবেষণা সমিতির (জিজিএস) ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে সংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘এ নির্বাচন কখনই গ্রহণযোগ্য হয়নি। কারণ নির্বাচনে ব্যাপক কারচুপি, সহিংসতা ও মনোনয়ন বাণিজ্য হয়েছে।’ ‘সে সমাজে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয় না সেই সমাজে শান্তি বিরাজ কখনই সম্ভব নয়’ বলেও তার মত। তিনি আরো বলেন, ‘এই নির্বাচনে গণতান্ত্রিক উত্তরণ ঘটেনি। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান তাই এসবের দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।’ সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. বদিউল আলম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী ও নারীনেত্রী নুরজাহান বেগমসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com