মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

ইরানের কালো তালিকায় যুক্ত হলো ট্রাম্পের নাম

আমার সুরমা ডটকম ডেস্ক:

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের বেশকিছু বর্তমান ও সাবেক কর্মকর্তাদের মঙ্গলবার কালোতালিকাভুক্ত করেছে ইরান। তাদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী এবং মানবতা বিরোধিতা’র অভিযোগ আনা হয়েছে।

ইরানের এ কালো তালিকায় ট্রাম্প ছাড়াও রয়েছেন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেই, সাবেক প্রতিরক্ষা সচিব মার্ক এসপার, ভারপ্রাপ্ত প্রতিরক্ষা সচিব ক্রিস্টোফার মিলার এবং ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মানুচিন। ট্রাম্প প্রশাসনের শেষ দিনে তেহরানের এ পদক্ষেপে আরও বলা হয়েছে, ইরানে ওইসব ব্যক্তিদের সম্পদও বাজেয়াপ্ত করার অনুমতি দেয়া হয়েছে। যদিও ইরানে তাদের সম্পদ থাকার এমন কোনো তথ্য জানা যায়নি।

উল্লেখ্য, ইরানের উপর ২০১৮ সাল থেকেই ট্রাম্প প্রশাসন নানান নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। ক্ষমতা ছাড়া এক সপ্তাহ আগে ইরানের দুটি ফাউন্ডেশন এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসন দাবি করছে, ‘এই দুটি প্রতিষ্ঠান ইরানের অর্থনীতির বৃহৎ অংশের নিয়ন্ত্রণ করে থাকে।’ প্রতিষ্ঠান দুটি হচ্ছে- ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনীর নির্দেশ বাস্তবায়নকারী সংস্থা এবং অন্যটি হচ্ছে আস্তান কুদস রাজাভি। সূত্র: রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com