বুধবার, ০৮ Jul ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত
উপজেলা নারী উন্নয়ন ফোরামের আলোচনা সভায় বক্তারা: নারীবান্ধব প্রকল্পের মাধ্যমেই নারীর ক্ষমতায়ন সম্ভব

উপজেলা নারী উন্নয়ন ফোরামের আলোচনা সভায় বক্তারা: নারীবান্ধব প্রকল্পের মাধ্যমেই নারীর ক্ষমতায়ন সম্ভব

88আমার সুরমা ডটকম : দিরাই উপজেলা নারী উন্নয়ন ফোরামের আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘নারীর ক্ষমতায়ন করতে হলে সবার আগে নারীবান্ধব কর্মসূচি হাতে নিতে হবে, অন্যথায় তারা সব সময়ই পিছিয়ে থাকবে। এজন্য স্থানীয় সরকারের সর্বস্তরে নারীবান্ধব প্রকল্প হাতে নিলে সমাজের অগ্রগতি অর্জন সম্ভব হবে।’ গত ৫ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় সুনামগঞ্জের দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত স্থানীয় সরকার শক্তিশালী করণের লক্ষে উপজেলা ফোরাম পরামর্শ সভায় উপরোক্ত কথাগুলো বলেন। ফোরামের সভাপতি রাজরাণী চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। ব্র্যাক (এসএলজি) ম্যানেজার মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর ছাবিনা বেগম, মহিলা মেম্বার অর্পণা রাণী সূত্রধর, শিউলী রাণী চক্রবর্তী, ঝরণা রাণী দাস, হাসিনা আক্তার, মজিদা খাতুন, রেনুকা বেগম ও রেখা রাণী প্রমুখ। সভায় সহায়ক হিসেবে ছিলেন ব্র্যাক আইডিপির এমআইএস মোঃ মনিরুজ্জামান ও দি হাঙ্গার প্রজেক্টের করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদার। দিরাই উপজেলা ফোরাম আয়োজিত এ সভায় সহযোগিতা করেছে ব্র্যাক সামাজিক কর্মসূচি ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com