মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
এমপি আবু জাহির ও সিলেটের ডিআইজি মিজানুর রহমানকে হত্যার হুমকি: দুই যুবক আটক

এমপি আবু জাহির ও সিলেটের ডিআইজি মিজানুর রহমানকে হত্যার হুমকি: দুই যুবক আটক

we199আমার সুরমা ডটকম : এসএমএসে এমপি আবু জাহিরের উদ্দেশ্যে লেখা হয়-‘আগামীকাল ৫টায় তোর মৃত্যু, মনে রাখিস তোর মন্ত্রী হওয়ার আর টাইম নাই’ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির ও সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএমকে মোবাইলে এসএমএসের মাধ্যমে হত্যার হুমকির ঘটনায় দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পৃথকভাবে ডিবি পুলিশ হবিগঞ্জ শহর থেকে তাদেরকে আটক করে। এ ঘটনায় এমপি আবু জাহিরের পিএস সুদীপ চন্দ্র রায় বাদি হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদেরকে নিয়ে ঘটনার সাথে জড়িত অন্যান্যদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ। আটককৃতরা হল, বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামের মতিউর রহমানের পুত্র বুরহান উদ্দিন (২৪) ও আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের আব্দুল হান্নানের পুত্র মিজানুর রহমান (২৪)। আটককৃত বুরহান শহরের খোয়াইমুখ এলাকা ও মিজানুর রহমান আশরাফ জাহান কমপ্লেক্স এলাকার ব্যবসায়ি বলে জানা গেছে। সংসদ সদস্য আবু জাহির এর সহকারি সুদীপ চন্দ্র রায় জানান, গত ২০ জুলাই থেকে গত ১৬ সেপ্টেম্বর পর্যন্ত পৃথক ৩টি এসএমএসের মাধ্যমে ২টি নাম্বার থেকে এমপি আবু জাহিরকে এ হত্যার হুমকি দেয়া হয়। গত ২০ জুলাই বিকাল ৪টা ৫৪ মিনিটে ০১৭৭৭৯৮২৩১৬ নাম্বার থেকে ১ম বার এমপি আবু জাহিরের নাম্বারে একটি মেসেজে হুমকি দেয়া হয়। ০১৭৪৩৬২৬৭৮১ এই নাম্বার থেকে গত ১৪ সেপ্টেম্বর রাত ৮টা ৪৮ মিনিট ও ১৬ সেপ্টেম্বর বিকাল ৩টা ৩৪ মিনিটে আবারো এমপি আবু জাহিরকে হত্যার হুমকি দেয়া হয়। ইংরেজি অক্ষরে লেখা মেসেজে বলা হয়, ‘আগামীকাল ৫টায় তোর মৃত্যু। তবে মনে রাখিস তোর মন্ত্রী হওয়ার আর টাইম নাই’।

এদিকে, গোয়েন্দা পুলিশ সূত্র জানিয়েছে, একইভাবে কে বা কারা সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএমকেও এসএমএসের মাধ্যমে হত্যার হুমকি প্রদান করা হয়েছে। এ ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই পুলিশ তৎপর হয়ে উঠে বৃহস্পতিবার দুপুরে শহর থেকে উল্লেখিত দুই যুবককে আটক করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় রাতে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরের ব্যক্তিগত সহকারি সুদীপ চন্দ্র দাস হবিগঞ্জ সদর মডেল থানায় বাদি হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। উল্লেখ্য, ইতিপূর্বে বিভিন্নভাবে আরো একাধিকবার এমপি আবু জাহিরকে হত্যা হুমকি দিয়েছে দূর্বৃত্তরা। সুত্র: হবিগঞ্জ সমাচার

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com