শনিবার, ০৪ Jul ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
কক্সবাজারে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত এক, আহত চার

কক্সবাজারে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত এক, আহত চার

qw-50আমার সুরমা ডটকমকক্সবাজারে বেসরকারি প্রতিষ্ঠান মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চার জন। সকাল সাড়ে নয়টার দিকে উখিয়ারি ইনানী সমুদ্র সৈকত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদেরকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের। তিনি জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা দুর্ঘটনাস্তলে আসেন। এসে দেখেন হেলিকপ্টারটি দুই টুকরা হয়ে সাগর সৈকতে পড়ে আছে। এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা জানান, তারা ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা আহত পাঁচ জনকে হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে একজনকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।

এখনও আহত বা নিহতদের নাম পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। দুর্ঘটনাটি কেন হলো এটাও জানা যায়নি বলে জানিয়েছেন তিনি। পরে জানা যায় নিহতের নাম শাহ আলম, তিনি মেঘনা এভিয়েশনের একজন কর্মকর্তা। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, হঠাৎ হেলিকপ্টারটি দুলতে দুলতে মাটিতে পড়ে যায়। পরে তারা সবাই ছুটে গিয়ে হেলিকপ্টারের দরজা ভেঙে ভেতর থেকে পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মেঘনা এভিয়েশনের একজন কর্মকর্তা  জানান, ‘দুর্ঘটনাকবলিত যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসতে আমরা আরেকটি হেলিকপ্টার পাঠাচ্ছি। এ কারণে ব্যস্ত আছি। এই মুহূর্তে বিস্তারিত বলতে পারছি না।’ এদিকে মেঘনা এভিয়েশনের একজন পাইলট জানান, জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও তার স্ত্রী শিশিরকে কক্সবাজার নামিয়ে দিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটেছে।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com