মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা
কাল হরতাল: বিক্ষোভ-ভাঙচুর, সড়ক অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

কাল হরতাল: বিক্ষোভ-ভাঙচুর, সড়ক অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

pic clash_112131আমার সুরমা ডটকম : ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত হাফেজ মাসুদুর রহমান (২০) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যুর পর সকাল থেকেই উত্তাল হয়ে উঠে পুরো শহর। মাসুদের মৃত্যুর খবর ছড়িয়ে পরার পরপরই মাদরাসার শিক্ষক-শিক্ষার্ধীরা বিক্ষোভে ফেটে পড়ে। শত শত মাদরাসা শিক্ষক-ছাত্র হাতে লাঠি নিয়ে শহরের টিএ রোড, কুমারশীলের মোড়, লোকনাথ ট্যাঙ্কের পাড়সহ বেশ কয়েকটি স্থানে অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা সড়কের উপর কয়েকটি তোরণ ভাঙচুর করে। মুহূর্তেমধ্যে পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সমস্ত  দোকানপাট বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় শহরে যান চলাচল। এ ঘটনার পর সকাল থেকে  শহরে বিজিবি মোতায়েন করা হয়।
পুলিশ বিজিবি মোতায়েন থাকার পরও ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন, জেলা আওয়ামীলীগ অফিস, শিল্পকলা একাডেমী, ব্যাংক এশিয়া ভাঙচুর করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করে শহরে মাইকিং চলছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষ জানান, শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com