মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

গণমুক্তি জোটের সমন্বয়ক হলেন রশিদ মিয়া

amarsurma.com
গণমুক্তি জোটের সমন্বয়ক হলেন রশিদ মিয়া

আমার সুরমা ডটকম:

‘মানুষ ও মনুষ্যত্বের মুক্তিতে, মানবীয় মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে একাত্ব হোন। ডান-বাম নয়, হাঁটতে হবে বাংলাদেশ বরাবর’ শ্লোগান নিয়ে প্রতিষ্ঠা লাভ করা নতুন রাজনৈতিক জোট গণমুক্তি জোট সমর্থিত ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বীতাকারী রশিদ মিয়াকে নির্বাচনমুখি রাজনৈতিক জোট গণমুক্তি জোটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। গণমুুক্তি জোটের কেন্দ্রীয় কমিটি তাকে এ পদে মনোনীত করে বলে জানা গেছে।
সূত্র জানায়, রশিদ মিয়া সুনামগঞ্জের দিরাই পৌরসভার ১নং ওয়ার্ডের চান্দিপুর গ্রামের মৃত মোঃ আব্দুল করিম মিয়ার ছেলে। তিনি সর্বশেষ দিরাই পৌরসভার নির্বাচনে মোবাইল প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। এরপর সদ্য সমাপ্ত চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে দলের ছড়ি প্রতীকে নির্বাচন করে আলোচনার কেন্দ্র-বিন্দুতে চলে আসেন।
গণমুক্তি জোটের সমন্বয়ক পদে মনোনীত হওয়ার ব্যাপারে তিনি শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি বলেন, দলের সম্বনয়ক হিসেবে দায়িত্ব পেলাম, গনমুক্তি জোটের দিক নির্দেশনা অনুযায়ী ৩০০ আসনের প্রার্থীর সাথে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করব। ইতিমধ্যে ১৪৫ প্রার্থীর নাম ও মোবাইল নাম্বার পেয়েছি। ধন্যবাদ নয়, কৃতজ্ঞতা প্রকাশ করছি গণমুক্তি জোট পরিবারের।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com