বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
চীনের তেলখনিতে বিস্ফোরণে অন্তত ৫ বিশেষজ্ঞ নিহত, নিখোঁজ ৩

চীনের তেলখনিতে বিস্ফোরণে অন্তত ৫ বিশেষজ্ঞ নিহত, নিখোঁজ ৩

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের সাংঝি প্রদেশে একটি তেলখনিতে পরীক্ষাযন্ত্রবাহী গাড়ি বিস্ফোরণে অন্তত ৫ বিশেষজ্ঞ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৩ ব্যক্তি।

সোমবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রোববার (২৭ অক্টোবর) প্রদেশের ইয়ানচ্যাং অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এতথ্য জানা যায়।
স্থানীয় প্রচার বিভাগের বিবৃতিতে বলা হয়, রোববার ইয়ানচ্যাংয়ের ওই খনিপ্রকল্পে দুটি কূপের ভেদ্যতা পরীক্ষা করছিল হুনানভিত্তিক একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। পরীক্ষা-নিরীক্ষা শেষে যখন বিশেষজ্ঞরা ফিরে যাচ্ছিলেন, সে সময় পরীক্ষাযন্ত্রবাহী একটি গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত ও ৫ জন আহত হন। এতে নিখোঁজ হন ৩ জন। কী কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটে এখন পর্যন্ত তা অস্পষ্ট।
আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া নিখোঁজদের অনুসন্ধানে চলছে অভিযান। এ ঘটনায় এরই মাঝে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে খবরে জানানো হয়।
এই ঘটনায় দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, কী কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এখনো তা অস্পষ্ট। এরই মধ্যে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com