বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

জামালগঞ্জে ক্রিকেট টুনামেন্ট ডিপিএল উদ্ভোধন

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: ‘সুস্থ দেহ সুন্দর মন, খেলাধুলা প্রয়োজন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিজয়ের মাসে ক্রিকেট টুনামেন্ট আয়োজন করা হয়। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের ক্রিকেট টুনামেন্টের শুভ উদ্ভোধন সোমবার দুপুরে দুর্লভ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দুর্লভপুর প্রিমিয়াম লীগ ডিপিএল ক্রিকেট অনুষ্ঠিত হয়। দুর্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে দুর্লভপুর প্রিমিয়ামলীগ টুনামেন্ট ডিপিএলের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ নবী হোসেন ও সংগঠনের সাধারন সম্পাদক অপু তালুকদারের সঞ্চালনায় উদ্ভোধক সাচনা বাজার ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ রেজাউল করিম শামীম। প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক আফিন্দী। বিশেষ অতিথি সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রইছ মিয়া, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মুকবুল আফিন্দী, ইউপি সদস্য আনোয়ার হোসেন, এনামুল হক, মানিক মিয়া, জয়নাল আবেদীন, শেখ রাসেল পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কবি আলী হোসেন রাজা, উপজেলা ছাত্রদল নেতা মইনুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মঞ্জুরুল হক আফিন্দী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক তারেক তালুকদার, কয়েশ মিয়া, মোফাজ্জল, প্রচার সম্পাদক জাহাঙ্গীর, শাহাব উদ্দিন, আনিসুল, আদনান, তালহা প্রমূখ। বক্তারা বলেন, আজকের খেলোয়ার আগামী দিনের ভবিষ্যত, তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা প্রয়োজন। ভাল খেলোয়ার হলে দেশ ও জাতীর গর্ব। ৬টি ম্যাচে এই খেলা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com