বুধবার, ০৮ Jul ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা
জামালগঞ্জে রোহিঙ্গাদের সহায়তায় অর্থ ও বস্ত্র সংগ্রহ অভিযান শুরু

জামালগঞ্জে রোহিঙ্গাদের সহায়তায় অর্থ ও বস্ত্র সংগ্রহ অভিযান শুরু

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মায়ানমার সরকার কতৃক বাংলাদেশে পালিয়ে আসা মুসলিম রোহিঙ্গাদের সাহায্যর্থে অর্থ ও বস্ত্র সংগ্রহ অভিযান শুরু হয়েছে। উপজেলার ফাউন্ডেশন ফর সেভিং রোহিঙ্গা জামালগঞ্জ সংগঠনের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান হাট-বাজার সমাজের বিত্তবানদের কাছ থেকে নগদ অর্থ ও বস্ত্র সংগ্রহ করেন-ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত এড. গোলাম আল বেরুনী শুভ্র, গোলাম হাসান আফিন্দী তাপস, ইঞ্জিনিয়ার রাজিব চৌধুরী, কামরুল ইসলাম আলমগীর, মাওলানা আলতাফুর রহমান, আহমেদ জাকির। বুধবার জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষকবৃন্দ ৮ হাজার ৪শত টাকা ও ১ হাজার ৫শত পিছ জামা-কাপড়, নোয়াগাও অষ্টগ্রাম আলিয়া মাদরাসা থেকে ৩ হাজার ৩শত টাকা ও ১৬শত পিছ জামা-কাপড়, ভীমখালী ইউপি চেয়ারম্যান দুলাল মিয়াসহ বাজার থেকে ৪ হাজার ৩শত টাকা, আশা ব্রাঞ্চ জামালগঞ্জ শাখা থেকে ১১শত, ঢাকাস্থ রয়া ফ্যাশনের পরিচালক ৫ হাজার টাকাসহ বিভিন্ন মহল থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com