বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
জামালগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

জামালগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। জামালগঞ্জ সাংস্কৃতি কর্মীদের আয়োজনে হাওর বেরিবাঁধ, কাজের অগ্রগতি বাঁধের কাজ চলাকালীন সময় ও পরবর্তী করণীয় সর্ম্পকিত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান চৌধুরী, জামালগঞ্জ সুরমা শিল্পী গোষ্ঠীর সভাপতি মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম আল ইমরান। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জামিল আহমেদ জুয়েল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনিরুল হাসান, কৃষি কর্মকর্তা ড. সাফায়েত আহমেদ সিদ্দিকী, ডা. নিলাক্ষী শেখর তালুকদার, জামালগঞ্জ বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও কমিটির আহবায়ক গুল আহম্মেদ, হাওর বাচাঁও সুনামগঞ্জ বাঁচাও জামালগঞ্জ শাখার যুগ্ম-আহবায়ক মোঃ ওয়ালী উল্লাহ সরকার, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক মোঃ সেলিম আহম্মেদ, দৈনিক হাওরাঞ্চলের পত্রিকার সম্পাদক মোহাম্মাদ মাহতাব তালুকদার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাসসের সদস্য সিনিয়র সাংবাদিক সাইফ উল্লাহ, জামালগঞ্জ প্রেসক্লাব (একাংশের) সভাপতি আব্দুল আহাদ, সহ-সভাপতি মোঃ শাহীন আলম, সহ-সাধারণ সম্পাদক অনিমেষ দাস, সাংগঠনিক সম্পাদক বাপ্পী বর্মণ, কোষাধক্ষ নেহার দেবনাথ, সাংবাদিক আক্তারুজ্জামানসহ কৃষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান অতিথি শামীম আল ইমরান বলেন, হাওরের বাঁধ নির্মাণে সাংবাদিতদের সক্রিয় সহযোগিতা আশা করি, সঠিক সময়ে বাঁধ নির্মাণ ও মেরামত শেষ করতে পারব ইনশাল্লাহ। বক্তারা বলেন, হাওরের বাঁধ কলমে কাটে। কাগজে কলমে বাঁধের কাজ বন্ধ করার জন্য হাওর পাড়ারের কৃষকগণসহ বিভিন্ন পেশাজীবি নিয়ে এই প্রথম বার পিআইসি গঠন করা হয়েছে। অকাল বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সঠিক সময়ে বাঁধ নিমাণ করার জন্য পিআইসিদেরকে অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com