রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
তানিম হত্যার বিচারের দাবিতে টিলাগড় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

তানিম হত্যার বিচারের দাবিতে টিলাগড় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

আশরাফ অহমেদ, এম.সি কলেজ প্রতিনিধি: সিলেটের টিলাগড় কেন্দ্রিক গ্রুপিং রাজনীতির ভলি হওয়া ছাত্রলীগকর্মী তানিম খাঁন হত্যার বিচারের দাবিতে তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে এম.সি কলেজসহ টিলাগড় সংলগ্ন এলাকার বেশ কয়েকটি প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্রসহ তার সমর্থকরা। বুধবার (১০ জানুয়ারি) তানিম হত্যার বিচারের দাবিতে টিলাগড়ে রন্জিত গ্রুপ সমর্থীত ছাত্রলীগের নেতৃত্বে এম.সি কলেজে এক বিশাল মিছিল বের করা হয়। যেখানে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত বেশ কিছু নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও বৃহস্পতিবার ১২টায় সিলেট কেন্দ্রিয় শহিদ মিনারের সামনে মানববন্দন ও শুক্রবার জুমার নামাজের পর তানিমের আত্বার মাগফেরাত কামনায় হযরত শাহ্জালালের মাজার সংলগ্ন দরগাহ মসজিদে মিলাদ মাহফিল করা হবে বলে জানা যায়। এ সময় তারা তানিমের হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার করে তাদের সর্বোচ্ছ শাস্তি ফাসির দাবি করেন।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে এম.সি কলেজে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টিলাগড়ে ছাত্রলীগের বিবাদমান (আজাদ-রন্জিত)  দুটি গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার যের ধরে গত রবিবার রাত ৯টার দিকে টিলাগড়ে সিলেট সরকারি কলেজের ছাত্র তানিম খাঁন নামের এক ছাত্রলীগ কর্মীকে আজাদ গ্রুপ সমর্থীত কিছু বেপরোয়া কর্মী আলপাতারে ছুরিঘাকাত চালিয়ে হত্যা করে। উসমানী নগরের বুরঙ্গা গ্রামের ছেলে তানিম টিলাগড়ের রন্জিজ গ্রুপের একজন সক্রিয় কর্মী ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে তানিম সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com