শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?
দক্ষিণ সুনামগঞ্জে বিনামূল্যে বই বিতরণ উৎসব পালিত

দক্ষিণ সুনামগঞ্জে বিনামূল্যে বই বিতরণ উৎসব পালিত

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সারাদেশের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১৪টি উচ্চ বিদ্যালয়, ৫টি দাখিল মাদরাসা ও ১৯৭টি প্রাথমিক বিদ্যালয়ে এক যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। সোমাবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজেন উপজেলার রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে বই বিতরণ উৎসবের আনুষ্ঠানিক বই বিতরেন সূচনা করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে ও রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সাইদুল হকের পরিচালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদ,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ, লন্ডন প্রবাসী তফজ্জুল আমীন, আব্দুছ সালাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি জাকির হোসেন, সাবেক সভাপতি এনামুল করিম, মজিদুর রহমান মধু, সাবেক চেয়ারম্যান আব্দুল কদ্দুছ, ছুনু মিয়া, শামছুদ্দিন, তুরন খান, বদরুল আমীন, আপ্তাব মিয়া, সিরাজুল ইসলাম প্রমুখ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com