রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
দক্ষিণ সুনামগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় ছফিনা বেগম নিহত

দক্ষিণ সুনামগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় ছফিনা বেগম নিহত

এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় এক পথচারী মহিলা নিহত হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৩টায় উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের (উত্তরকান্দার) কমর উদ্দীনের স্ত্রী ছফিনা বেগম (৫০) কামরুপদলং মেয়ের বাড়ি থেকে বাড়িতে আসার সময় গাড়িতে উঠার অপেক্ষায় সদরপুর নামক স্থানে জয়কলস গ্রামের রইছ উদ্দীনের ছেলে হাফিজ সাকির আহমদ মোটর সাইকেল পাগলা থেকে আসার সময় ছফিনা বেগমকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষনিক সুনামগঞ্জ সদর হাসপাতাল নিয়ে গেলে গুরুতর অবস্থা দেখে কর্তব্যরত ডাক্তার সিলেট রেফার করে দেন। ছফিনা বেগমকে সিলেট নেয়ার পথে কৈতক নামক স্থানে মৃত্যুবরণ করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ মোঃ আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান যে, লাশ মর্গে প্রেরণ না করে দাফন করবে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার লোকজন এসেছেন এবং স্থানীয়ভাবে মিমাংসা করবেন। জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ নান্নু মিয়ার সাথে আলাপকালে এ প্রতিবেদককে জানান, দুর্ঘটনার বিষয়ে অবগত হয়েছি এবং মহিলা মৃত্যুবরণ করেছে, তবে স্থানীয়ভাবে আপোস মিমাংসার চেষ্টা চলছে। জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, লাশের অভিভাবক লাশ মর্গে প্রেরণ না করে ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করবে মর্মে জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com