বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দক্ষিণ সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম

দক্ষিণ সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের খাই হাওর ও জামখোলা হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। মঙ্গলবার দিনব্যাপী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের খাই হাওরে আক্তাপাড়া বাজারের পূর্বপাশে ১৫নং প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) ও উন্নয়ন ও অনুন্নয়ন প্রকল্প ও পরে বিকাল ৪টায় দরগপাশা ইউনিয়নের জামখোলা হাওরের পাইকাপন গ্রামের দক্ষিণে জামখোলা হাওরের ৭নং প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)’র মাধ্যমে নির্মানাধীন বেরী বাঁধ পরিদর্শন করেন জেলা প্রশাসক। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশীদ,দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাসেম,দরগাপাশা ইউপি চেয়ারম্যান মো. মনির উদ্দিন, পাউবো-এর দক্ষিণ সুনামগঞ্জের এসও মো. ফারুক আল মামুন, উপজেলা আওয়ামী লীগ নেতা দিলীপ তালুকদার, আবাব মিয়া, হানিফ আলী, সাংবাদিক হোসাইন আহমদ, সাংবাদিক সুহেল তালুকদার, পিআইসি সভাপতি পায়েল আহমদ, নজমুদ্দিন সেলিম, সদস্য এওর মিয়া, কবিতা দাস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com