সোমবার, ০৮ Jun ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

দক্ষিণ সুনামগঞ্জ থেকে সামিউল কবির: নবগঠিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাবাসীর আরেকটি স্বপ্ন পুরন, আওয়ামীলীগ সরকার এর ইশতেহার অনুযায়ী যে প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম তৈরি করা হবে সেটা যেনো তারেই বাস্তবায়ন। শুক্রবার বিকাল ২ ঘটিকায় স্থানীয় সংসদ সদস্য বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এই উপজেলা মিনি স্টেডিয়ামটির নির্মান কাজের ভিত্তপ্রস্তর স্থাপন করেন, নির্মান কাজে ব্যয় ধরা হয়েছে এক চল্লিশ লক্ষ্য টাকা, যেখানে একটি ক্রীড়া ভবন একটি মিনি প্রেভেলিয়ন তৈরি করা হবে। এতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বরকত উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলআমীন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী তহুর আলি, সাধারন সম্পাদক আতাউর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি বোরহান উদ্দিন দোলন, সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুজন, সেচ্ছাসেবকলীগের রাজা মিয়া, মারুফ হোসেন মুজিব, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ছাত্রলীগ নেতা সোহেল, নাঈম প্রমুখ। এছাড়া অর্থ-প্রতিমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী জুয়েল আহমেদ ও একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন ও এলাকার স্থানীয় গণ্যমান্য এবং সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com