মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০
দিরাইয়ে বিএফএর সেমিনারে অধ্যাপক আরেফিন সিদ্দিক

দিরাইয়ে বিএফএর সেমিনারে অধ্যাপক আরেফিন সিদ্দিক

amarsurma.com
দিরাইয়ে বিএফএর সেমিনারে অধ্যাপক আরেফিন সিদ্দিক

জ্ঞান-বিজ্ঞানের সকল শাখা-প্রশাখায় শিক্ষার্থীদেরকে মনোনিবেশ করতে হবে

আমার সুরমা ডটকম:

জাতীয় যাদুঘর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক এএএমএস আরেফিন সিদ্দিক বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে পুরুষদের পাশাপাশি মহিলাদেরকেও শিক্ষা অর্জনে অগ্রণী হতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নারীরাও এখন সমান তালে এগিয়ে যাচ্ছে। তাই আজকের সেমিনার নারী শিক্ষা অর্জনে ব্যাপক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার দুপুরে সুনামগঞ্জের দিরাই পৌর শহরের আনোয়ারপুরে অবস্থিত বাংলাদেশ ফিমেইল একাডেমির (বিএফএ) আয়োজনে নিজস্ব কারিগরি ভবনের কনফারেন্স হলে ‘বঞ্চিত মেয়েদের শিক্ষা উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা’ শীর্ষক অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ ফিমেইল একাডেমির (বিএফএ) প্রিন্সিপাল নাজমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন গ্রামীণ জনকল্যাণ পরিষদের পরিচালক ও বিএফএর চেয়ারম্যান জামিল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ মিসেস মিরানা সুলতানা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোহন চৌধুরী, হোয়াইট পার্লের সিইও মোঃ সালাহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা পাকি চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক আল-হেলাল, সাংবাদিক শামসুল ইসলাম সরদার খেজুর, দিরাই প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ আব্দুল বাছির সরদার ও আব্দুল্লাহ রাজী প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান অধ্যাপক আরেফিন সিদ্দিক আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমাবর্তন অনুষ্ঠানে কারিগরি ও প্রযুক্তি নির্ভর শিক্ষার কথা জীবদ্দশাতেই বলে গেছেন। তাই স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে মাতৃ শিক্ষা থেকে শুরু করে জ্ঞান-বিজ্ঞানের সকল শাখা-প্রশাখায় শিক্ষার্থীদেরকে মনোনিবেশ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com