মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক
দিরাইয়ে এসিড সহিংসতার বিরুদ্ধে প্রচারাভিযান অনুষ্ঠিত

দিরাইয়ে এসিড সহিংসতার বিরুদ্ধে প্রচারাভিযান অনুষ্ঠিত

abs-acidpic-19-04-2016আমার সুরমা ডটকম দিরাইয়ে নারীর প্রতি এসিডসহ অন্যান্য সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযানে বক্তারা বলেছেন, ‘আমাদের দেশের জনসংখ্যার অর্ধেকের নারী; কিন্তু শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডসহ সকল ক্ষেত্রেই নারীর অবস্থান পুরুষের তুলনায় এখনও অনেক পিছিয়ে। নারীর এই পিছিয়ে পড়ার কারণ সামাজিক, যার ভিত্তি বিভিন্ন ধরণের নির্যাতন ও বৈষম্যমূলক আচরণ। এগুলোর মধ্যে নারীর স্বাধীন চলাফেরা ও মতামত প্রকাশে বাধা দেয়া, অপবাদ দেয়া, অপমানিত করা, বিকাশের সুযোগ থেকে বঞ্চিত করা, দুর্ব্যবহার করা, শিশুবিবাহ, যৌন নির্যাতন, যৌতুকের দাবি, পাচার ও পতিতাবৃত্তিতে নিয়োজিত করা, ধর্ষণ এবং এসিড নিক্ষেপ অন্যতম। এসিড সন্ত্রাসের শিকার হয়ে অসখ্য পরিবারের নেমে এসেছে দু:স্বপ্ন। বিশেষ করে যারা এসিড সন্ত্রাসের শিকার হয়, তারা ব্যক্তি জীবনে নানা বিড়ম্বনা ও অবহেলার শিকার হয়। তাই ছাত্রছাত্রীসহ সমাজের সকলের দায়িত্ব ঐক্যবদ্ধভাবে এসিড সন্ত্রাস প্রতিহত করা এবং আইনের আশ্রয় নেয়া। যাতে ভবিষ্যতে কেউ এ ধরণের কাজে সাহস দেখাতে না পারে। গতকাল ১৯ এপ্রিল মঙ্গলবার সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ‘এসিড সারভাইভারস ফাউন্ডেশন’ ও ‘দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’-এর উদ্যোগে নারীর প্রতি এসিডসহ অন্যান্য সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। এসিড সন্ত্রাসের বিরুদ্ধে চলচ্ছিত্র প্রদর্শনসহ নানা রকম লিফলেট শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। উক্ত প্রচারাভিযানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম সামছুল হুদা, শিক্ষক মোঃ নূর হোসেন, তোফায়েল আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জয়নাল আবেদীন সরদার, কেয়ারের দিরাই উপজেলা সমন্বয়কারী আনিছুর রহমান, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের দিরাই উপজেলা সমন্বয়কারী শামিয়েল কবীর, দি হাঙ্গার প্রজেক্টের দিরাই উপজেলা সমন্বয়কারী এএসএম আখতারুল ইসলাম, করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদারসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com