বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?
দিরাইয়ে চৌদ্দ বছরের স্কুল ছাত্রী ধর্ষিত

দিরাইয়ে চৌদ্দ বছরের স্কুল ছাত্রী ধর্ষিত

আমার সুরমা ডটকম : দিরাইয়ে চৌদ্দ বছরের এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার খবর পাওয়া গেছে, আর এ ঘটনায় ছাত্রী পিতা বাদি হয়ে দিরাই থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর ধর্ষক পলাতক রয়েছে বলে জানা গেছে। মামলার সূত্রে জানা যায়, গত ৮ মার্চ রাতে সুনামগেঞ্জর দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের সুন্দরবন গ্রামের সুরুজ আলীর বাড়ির লোকজন রাতের খাবার শেষে ঘরে ঘুমিয়ে পড়েন। তবে তার মেয়ে গচিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী (১৪) এ সময় পড়ার মধ্যে ছিল। পার্শ্ববর্তী বাড়ির আব্দুল হকের ছেলে আলী নূর (১৯) কৌশলে তার ঘরের মধ্যে ঢুকে ফুসলিয়ে বাহিরে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে রাতেই আলী নূরের আত্মীয় বাড়ি পার্শ্ববর্তী উপজেলা দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া গ্রামের নিয়ে যায়। সকালে ঘরের মধ্যে মেয়েকে না পেয়ে অনেক সন্ধান করার পর তাকে পেয়ে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। এ ব্যাপারে ধর্ষিতা মেয়ের পিতা সুরুজ আলী বাদি হয়ে ধর্ষক আলী নূরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন-২০০৩)-এর ৭/৯(১) দণ্ডবিধি ধারায় দিরাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৭, তারিখ-০৯/০৩/২০১৬। এ ঘটনার পর ধর্ষক আলী নূর পলাতক রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com