সোমবার, ০৮ Jun ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
দিরাইয়ে বাঁধ ভেঙ্গে হাওরে পানি ঢুকছে

দিরাইয়ে বাঁধ ভেঙ্গে হাওরে পানি ঢুকছে

asabs-badpic-17-04-2016মুহাম্মদ আব্দুল বাছির সরদার : প্রতি বছরই হাওর রক্ষা বেড়িবাঁধগুলো নিয়ে হৈ-হৈল্লোড় শুরু হলেও সময়মতো কাজ না করায় কোন ঠিকাদার কিংবা পিআইসিকে জবাবদিহিতা করতে হয়নি। ফলে তারা প্রতি বছরই এ সকল বাঁধ নির্মাণের নামে হরিলুট করেও পার পেয়ে যান। তাদের চরম খোয়ালিপনায় সাধারণ কৃষক নিঃস্ব হলেও মাথাব্যাথা নেই সংশ্লিষ্ট বিভাগের-মনের ক্ষোভে এমন কথাই জানালেন অনেক কৃষক। গতকাল (রোববার) সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউড়া গ্রামের দক্ষিণের বেড়িবাঁধটি ভেঙ্গে হাওরে পানি ঢুকা শুরু হয়েছে। তবে স্থানীয় জনসাধারণ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাঁধটিকে রক্ষার্থে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার করিমপুর ইউনিয়নের কেজাউড়া গ্রামের দক্ষিণের বাঁধ ভেঙ্গে বরাম হাওরে রোববার রাত থেকেই পানি ঢুকছে, তবে স্থানীয় কৃষি বিভাগ সূত্র দাবি করছে সকাল ৭টার দিকে এ বাঁধ ভেঙ্গেছে। এ হাওরে ৩ হাজার ২শত হেক্টর বোরো জমি রয়েছে। তবে এ পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ তারা জানাতে পারেন নি। বেশ কয়েকজন কৃষক জানান, হাওরের সামান্য জমি কাটা হয়েছে, আর গতকালের ঢোকা পানিতে পুরো হাওর তলিয়ে গেছে। তারা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন যদি ঠিকমতো বাঁধ মেরামতের তদারকি করতেন, তবে কৃষকের এ সর্বনাশ হতোনা। আশপাশের কয়েক গ্রামের লোকজন বাঁধ মেরামতের জন্য সকাল থেকেই আন্তরিকভাবে কাজ করছেন বলে জানান তারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com