বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
দুর্দান্ত কিছু নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

দুর্দান্ত কিছু নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

whatsappআমার সুরমা ডটকমমোবাইল ফোন থেকে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের জনপ্রিয় সেবা (মেসেঞ্জার) হোয়াটসঅ্যাপকে ২০১৪ সালে অধিগ্রহণ করার পর থেকেই অ্যাপটিতে একের পর এক আপডেটস আনছে ফেসবুক। অ্যাপটিকে আরও বেশি ফাংশনাল করে তোলার উদ্দেশ্যেই এই পরিবর্তন আনা হচ্ছে। অতি জনপ্রিয় মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপে এবার আসতে চলেছে কিছু দুর্দান্ত নতুন ফিচার। হোয়াটস অ্যাপে সংযোজিত হচ্ছে ‘স্পিক’ বলে একটি নতুন অপশন। যেটির মাধ্যমে হোয়াটসঅ্যাপ এবার থেকে আপনার মেসেজ আপনার জন্য পড়েও দেবে।

হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে মিলবে এই সুযোগ। সেখানে প্রতিটি মেসেজে রিপ্লাই, ফরোয়ার্ড, কপি বা ডিলিট-এর মতো অপশনের সঙ্গেই থাকবে ‘স্পিক’ অপশনটি। অপশনটি সিলেক্ট করলেই হোয়াটস অ্যাপ গড়গড় করে পড়ে যাবে আপনার মেসেজটি। অনেকটা টেক্সট টু স্পিচ সফটওয়্যারের মতোই কাজ করবে এই অপশন। তবে ইংরেজি ছাড়া অন্য ভাষায় মেসেজ করলে এই অপশন কাজ করবে না বলেই মনে করা হচ্ছে।

আপাতত কেবল আই ফোনেই এই আপডেটটি পাওয়া যাবে। তবে শীঘ্রই অ্যান্ড্রয়েড ফোনেও এই সুবিধা উপলব্ধ হতে চলেছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এছাড়াও কোনও ছবির উপর লেখা, বা টেক্সটের পাশাপাশি স্টিকার পাঠানোর সুবিধাও এবার পাওয়া যাবে এই নতুন আপডেটে। মূলত স্ন্যাপচ্যাটের সঙ্গে পাল্লা দিতেই হোয়াটসঅ্যাপের তরফে এই বিশেষ আপডেটের পরিকল্পনা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্র: এবেলা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com