শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
নতুন পে-স্কেল অনুমোদন: সরকারের ব্যয় বাড়লো ১৫ হাজার কোটি টাকা

নতুন পে-স্কেল অনুমোদন: সরকারের ব্যয় বাড়লো ১৫ হাজার কোটি টাকা

index 20_95571আমার সুরমা ডটকম : নতুন বেতন কাঠামো বাস্তবায়নে চলতি অর্থ বছরেই সরকারের অতিরিক্ত ব্যয় হবে ১৫ হাজার ৯০৪ কোটি ২৪ লাখ টাকা। এটি শুধু মূল বেতন পরিশোধে চলে যাবে। আর ভাতা পেতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অপেক্ষা করতে হবে আরো এক বছর। নতুন বেতন কাঠামো এভাবেই বাস্তবায়ন করবে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এর অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা প্রথম বছর নতুন স্কেলে শুধু মূল বেতন পাবেন। এই বর্ধিত বেতনের অর্থ সংস্থান করতে চলতি বছরে সরকারকে ১৫ হাজার ৯০৪ কোটি ২৪ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে। তবে, আগামী বছর কর্মকর্তা ও কর্মচারীরা নতুন স্কেলে বেতন ও ভাতা পাবেন। এ জন্য সরকারকে ২৩ হাজার ৮২৮ কোটি ৫৭ লাখ টাকা অতিরিক্ত খরচ করতে হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এত দিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ভাগ করা হতো। নতুন পে-স্কেল অনুযায়ী, কোনো শ্রেণি থাকবে না। তারা নিজ নিজ গ্রেড দিয়েই পরিচিত হবেন। এজন্য সকল বিধিমালা সংশোধন করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com