শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

‘পটকা’ মাছের উপর নিষেধাজ্ঞা

e7আমার সুরমা ডটকমসিলেট জেলার ভিতরে ‘পটকা’ মাছের উপর নিষেধাজ্ঞা জারী করেছে প্রশাসন। সিলেট জেলার কোথাও পটকা মাছ কেনা-বেচা হলে ক্রেতা-বিক্রেতা উভয়কে আইনের আওয়াতায় এনে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক জয়নাল আবেদিন। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরো বলেন, গত মঙ্গলবার জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়নের উত্তর মহাইল গ্রামে বিষাক্ত পটকা মাছ খেয়ে ২ পরিবারের ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এঘটনার পর থেকেই সিলেটের সবখানে পটকা মাছ কেনা-বেচা নিষিদ্ধ করা হয়েছে। ইতোমধ্যেই জৈন্তাসহ সিলেটের সবকটি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে মোবাইলকোর্ট পরিচালনা করে পটকা মাছ ধ্বংস করার জন্য। আর মানুষকে সচেতন করতে ইউনিয়নে ইউনিয়নে মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

তিনি বলেন, লোকজনের জন্য ক্ষতিকারক যেকোন জিনিস প্রশাসন বন্ধ করতে পারে। এজন্যই সিলেটে বিষাক্ত পটকা মাছ নিষিদ্ধ করা হয়েছে। একটি পটকা মাছে যে পরিমাণ তাতে প্রায় ৩০ জনের প্রাণহানি ঘটাতে পারে। জৈন্তাপুরের ঘটনায় মারা যাওয়া ও চিকিৎসাধীনদের প্রয়োজনীয় সকল সহযোগিতা জেলা প্রশাসন করবে বলে আশা ব্যক্ত করেন জয়নাল আবেদীন।

উল্লেখ্য, জৈন্তাপুরে বিষাক্ত পটকা মাছ খেয়ে দুই পরিবারের দুই শিশুসহ একই দিনে পাঁচ জন এবং পর দিন আরো একজনের মৃত্যু হয়। এছাড়া এই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছন ১২ জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন পাঁচ জন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর মহাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com