মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা
প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয়দানকারীসহ ৬ প্রতারক গ্রেফতার

প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয়দানকারীসহ ৬ প্রতারক গ্রেফতার

আমার সুরমা ডটকম :

প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয়দানকারীসহ ৬ প্রতারক গ্রেফতার
প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয়দানকারী সরকার সাইফুল ইসলাম সোহাগসহ (২৯) প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। খিলগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে থিলগাঁও থানার ৩২২/৪ উত্তর গোরানের একটি বাসায় অভিযান চালিয়ে সোহাগকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হবে।’ ওসি জানান, এ ছাড়া মানবপাচারে জড়িত থাকায় বুধবার বিকেলে থিলগাও নন্দী পাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- তাসলিমা আক্তার (২০), জেসমিন আক্তার (২৫) এবং সাজেদা বেগম (৪৫)। তারা একই পরিবারে সদস্য।
ওসি বলেন, ‘তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকার গ্রামের সহজ সরল মেয়েদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করে আসছিল।’ তিনি আরও জানান, এ ছাড়া মোছা. রুবি ও মোছা. সালমা নামে দুই ভুয়া গোয়েন্দা (ডিবি) পুলিশকে গ্রেফতার করা হয়েছে। তারা ডিবি পরিচয়ে নানাভাবে প্রতারণা করে আসছিল।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘খিলগাঁও এলাকার ব্যবসায়ী মনির হোসেনের অভিযোগের ভিত্তিতে আটকদের মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়। পরে তাদের রিমান্ড চাইলে আদালত দুই দিনের মঞ্জুর করেছে। বর্তমানে তারা রিমান্ডে রয়েছে।’ তিনি জানান, তারা নিজেদের গোয়েন্দা পুলিশ ও সোর্স পরিচয় দিয়ে মনির হোসেনের কাছ থেকে অর্ধলাখ টাকা হাতিয়ে নেয়। পরে মনির খিলগাঁও থানায় অভিযোগ করে। মনির অভিযোগে বলেছে, ওই প্রতারক চক্রের মূল হোতা খলিল। বর্তমানে সে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com