মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক
ফসলহারা কৃষক এবং গরীব মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও ছাতা বিতরন করলেন অর্থ প্রতিমন্ত্রী এম.এ মান্নান

ফসলহারা কৃষক এবং গরীব মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও ছাতা বিতরন করলেন অর্থ প্রতিমন্ত্রী এম.এ মান্নান

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ফসলহারা ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে জনতা ব্যাংকের আর্থিক সহায়তায় নগদ ২ হাজার টাকা করে উপজেলার ৮টি ইউনিয়নের ৫শ জন লোকের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১ ঘটিকায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবির ও সভাপতিত্বে ফসলহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। এ সময় বক্তব্য রাখেন জনতা ব্যাংক লি.-এর সিইও এন্ড এমডি আব্দুস সালাম, ডিজিএম প্রধান কার্যালয় মিজানুর রহমান, ডিজিএম (সিলেট এরিয়া) হেলাল উদ্দিন, ডিজিএম আব্দুল ওয়াদুদ, ডিজিএম সুনামগঞ্জ নজরুল ইসলাম মজুমদার, এজিএম সন্ধিপ কুমার রায়, জেনারেল ম্যানেজার সিলেট রিয়াজুল ইসলাম, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান প্রমুখ। এছাড়াও মন্ত্রী জনতা ব্যাংক প্রদত্ত ৪শ ছাতা দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার মাধ্যমিক, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com