বুধবার, ১৭ Jun ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫
ফেসবুকের দুই কর্মকর্তা ঢাকায়, কাল বৈঠক

ফেসবুকের দুই কর্মকর্তা ঢাকায়, কাল বৈঠক

images_106500আমার সুরমা ডটকম : সরকারের আলোচনার প্রস্তাবে সাড়া দিয়ে ঢাকায় এসেছেন ফেসবুকের দুই উর্ধ্বতন কর্মকর্তা। আগামীকাল রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারের উর্ধ্বতনদের সঙ্গে বৈঠক করবেন ফেসবুকের ওই দুই কর্মকর্তা। জানা গেছে, বৈঠকে বাংলাদেশের তরফ থেকে এখানে এডমিন বসাতে ও চুক্তি করার ব্যাপারে আগ্রহ দেখানো হবে। তবে কিভাবে বাংলাদেশের সমস্যাগুলোর সমাধান করা যায় সে ব্যাপারে বৈঠকেই আলোচনা হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, আমাদের আহবানে সাড়া দিয়ে ফেসবুকের দুই কর্মকর্তা ঢাকায় এসেছেন। আমাদের সমস্যাগুলো আমরা তাদের জানাব। তারাও এ ব্যাপারে ইতিবাচক বলে আমাদের জানিয়েছে। ফলে ওই বৈঠকে দেশের মানুষের নিরাপত্তার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া যাবে বলে আমি আশাবাদী। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে সরকারের পক্ষে চিঠি পাঠায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। গত ১৭ নভেম্বর প্রথম ফেসবুকের সঙ্গে চুক্তি করার উদ্যোগ নেয়ার কথা জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। এর এক দিন পর অর্থা‍ৎ ১৮ নভেম্বর থেকে জাতীয় নিরাপত্তার স্বার্থে ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেয় সরকার। এখন পর্যন্ত এগুলো খুলে দেয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com