বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ দিরাই উপজেলার কাউন্সিল অনুষ্ঠিত

বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ দিরাই উপজেলার কাউন্সিল অনুষ্ঠিত

সাজু অাহমেদ, কুলঞ্জ (দিরাই) ইউনিয়ন প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ ও বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া যৌত উদ্যোগে দিরাই উপজেলা ও পৌর শাখার এক বিশাল মিলাদুন্নবী (সা) ও মাহফিল ত্রিবার্ষিক কাউন্সিল ভরারগাও পূর্বপাড়া কাজী মাওলানা আবুল কালাম আজাদ-র বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজী মাওলানা মোঃ ফিরোজ আলি। উক্ত মাহফিলে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলা সুনামগঞ্জ জেলা শাখা মোহতারাম যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোহতারাম অলিউর রহমান শামীম। বক্তাগণ মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে যারা শহিদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তারা বলেন, তাদেরকে যেন আল্লাহ প্রকৃত শহিদ হিসাবে কবুল করেন। প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার দিরাই উপজেলা বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ-র হাতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আবু সাঈদ সৈয়দকে সভাপতি ও মুফতি মাওলানা মোঃ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যর এবং দিরাই পৌর কমিটির মাওলানা মোঃ হারুন অর রশিদকে সভাপতি এবং কাজী মাওলানা মোঃ আবুল কালাম আজাদকে সাধারন সম্পাদক করে ২৩ সদস্যর এক নতুন কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com