মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
বিমান বাহিনীর বেকারিতে কাজ শুরু করেছে সেই ভ্যানচালক

বিমান বাহিনীর বেকারিতে কাজ শুরু করেছে সেই ভ্যানচালক

আমার সুরমা ডটকমগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যানে বহনকারী ইমাম শেখ (১৭) বাংলাদেশ বিমান বাহিনীর বেকারিতে অস্থায়ী ভিত্তিতে চাকরিতে যোগ দিয়েছে। বৃহস্পতিবার সকালে বিমান বাহিনীর যশোর ঘাঁটির ফ্যালকন বেকারিতে ‘সরবরাহকারী’ হিসেবে কাজ শুরু করেছে সে। ইমাম শেখ মাসিক বেতন পাবে ৭ হাজার ৯৮৪ টাকা। ইমাম শেখ টুঙ্গিপাড়া উপজেলা সদরের সরদাপাড়া গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে।
ইমাম শেখ জানায়, মঙ্গলবার অস্থায়ী নিয়োগ পাওয়ার পর বৃহস্পতিবার সকালে সে বাংলাদেশ বিমান বাহিনীর বেকারিতে যোগদান করেছে। বেকারিতে তৈরি সামগ্রী বিমান বাহিনীর নিজস্ব দোকানগুলোয় সরবরাহ করবে সে। আপাতত অস্থায়ী ভিত্তিতে তার চাকরি হয়েছে।
বিমান বাহিনীর যশোর ঘাঁটির ফ্যালকন বেকারি ইনচার্জ ওয়ারেন্ট অফিসার আব্দুল হাই বলেন, বেকারিতে অস্থায়ী ভিত্তিতে ‘সরবরাহকারী’ হিসেবে চাকরি হয়েছে ইমামের। সে বৃহস্পতিবার চাকরিতে যোগদান করেছে। বেকারিতে উৎপাদিত পণ্য আমাদের ঘাঁটি ও শাহিন কলেজের ২৫/৩০টি দোকানে সে সরবরাহ করবে। চাকরির সার্কুলার ছাড়া বিমান বাহিনীতে স্থায়ী চাকরি হয় না। সার্কুলার হলে ঊর্ধতন কর্তৃপক্ষ তার চাকরি স্থায়ী করবে বলে শুনেছি।
গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় তার নাতি-নাতনি ও পরিবারের সদস্যদের নিয়ে ইমাম শেখের ভ্যানে চড়েন। এ সময় সংকোচে প্রধানমন্ত্রীর কাছে চাকরি চাইতে পারেনি ইমাম শেখ। মিডিয়ায় এ ব্যাপারে সংবাদ প্রকাশিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২৯ জানুয়ারি বিমান বাহিনীর কর্মকর্তারা তাকে টুঙ্গিপাড়া থেকে যশোর নিয়ে আসেন। ৩১ জানুয়ারি বিমান বাহিনীর বেকারিতে অস্থায়ী ভিত্তিতে তাকে নিয়োগ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com