বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
বেসামরিক মানুষ হত্যার কথা স্বীকার করলেন ওবামা

বেসামরিক মানুষ হত্যার কথা স্বীকার করলেন ওবামা

barakobamaআমার সুরমা ডটকম ডেক্সমুসলিম দেশগুলোতে ড্রোন হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওয়াশিংটনে পরমাণু নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ড্রোন হামলা যতটা নিখুঁত হওয়ার কথা ছিল ততটা নিখুঁত না হওয়ায় অতীতে বৈধভাবেই এই হামলার সমালোচনা করা হয়েছে। নিঃসন্দেহে এসব হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে যা হওয়া উচিত ছিলনা। লিবিয়া, সিরিয়া ও সোমালিয়াসহ আরো কিছু দেশে মার্কিন ড্রোন হামলা বেড়ে যাওয়ার ব্যাপারে এক প্রশ্নের উত্তরে ওবামা এসব কথা বলেন। তিনি আরো বলেন, বেসামরিক মানুষ হত্যার দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকার করা উচিত। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, গত কয়েক বছরে তার সরকার এমন ব্যবস্থা নিয়েছে যাতে বেসামরিক নাগরিক নিহত না হয়। কয়েক বছর আগে ইয়েমেনের একটি বিয়ে বাড়িতে মার্কিন ড্রোন হামলায় নারী ও শিশুসহ বহু নিরপরাধ মানুষ নিহত হওয়ার পর এ ধরনের হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। এছাড়া, গত বছর অক্টোবরে একটি মার্কিন জঙ্গিবিমান কথিত ভুল করে আফগানিস্তানের একটি দাতব্য হাসপাতালে ভয়াবহ হামলা চালায়। ওই পাশবিক হামলায় বহু রোগী ও ডাক্তার নিহত হন। ওবামা দাবি করেছেন, ইদানিংকালে ড্রোন বা বিমান হামলা চালানোর আগে কয়েক দফায় টার্গেট সম্পর্কে খোঁজখবর নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com