বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
মক্কায় ইয়েমেনের বিদ্রোহীদের হামলা: মুসলিম বিশ্বে উত্তেজনা

মক্কায় ইয়েমেনের বিদ্রোহীদের হামলা: মুসলিম বিশ্বে উত্তেজনা

q2-30আমার সুরমা ডটকম ডেক্সপবিত্র নগরী মক্কায় যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ ওঠার পর এর নিন্দা জানিয়েছে সৌদিআরবের বিভিন্ন মিত্র দেশ। ইয়েমেন সরকার বলছে, ইরানের অ্যাজেন্টরা বৃহস্পতিবার রাতে পবিত্র নগরী মক্কায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হুথি বিদ্রোহীদের এ ক্ষেপণাস্ত্র হামলায় অারব উপসাগরীয় অঞ্চলের দেশ ও মুসলিম বিশ্বে উত্তেজনা দেখা দিয়েছে।

সৌদিআরবের জাতীয় দৈনিক আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র নগরী মক্কায় পৌঁছানোর আগে প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ইয়েমেনের বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। সৌদিআরবের 
জ্যেষ্ঠ স্কলার পরিষদ শুক্রবার এক বিবৃতিতে বলছে, দুই পবিত্র মসজিদকে লক্ষ্য করে হামলা ভয়াবহ অপরাধ এবং ইরানের উচ্চাশার নতুন প্রমাণ ও ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ক্ষমতায় বসানোর পরিকল্পনা। সৌদিআরবের শুরা কাউন্সিল ওই হামলাকে পৃথিবীর পবিত্রতম স্থানে ইরানি অ্যাজেন্টদের ‘নৃশংস হামলা’ বলে মন্তব্য করেছে। একই সঙ্গে হুথি বিদ্রোহী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে ওই কাউন্সিল।

এদিকে, সৌদিআরবে হামলার বিষয়ে ইয়েমেনের উপ-প্রধানমন্ত্রী আব্দুল মালেক আল মেখলাফি হুথি বিদ্রোহীদের তীব্র সমালোচনা করে বলেন, আমরা শান্তি চাই; তারা চায় যুদ্ধ। আমরা এই অঞ্চলে এবং ইয়েমেনে স্থিতিশীলতার আনার চেষ্টা করছি কিন্তু তারা ধ্বংস ডেকে আনার চেষ্টা করছে। তিনি হুথি বিদ্রোহীদের ইঙ্গিত করে বলেন, তারা বিশ্ব শান্তির জন্য হুমকি। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক টুইটে সৌদিআরবে বিদ্রোহীদের হামলার নিন্দা জানিয়েছেন। এছাড়া জঙ্গিদের সমর্থনের অভিযোগ এনে প্রশ্ন তুলে তিনি বলেন, ইরান কি মুসলিম রাষ্ট্র?

মক্কায় হুথি হামলার নিন্দা জানিয়েছে সৌদিআরবের মিত্র বাহরাইন, কাতার ও পাকিস্তান। বেলজিয়ামের রাষ্ট্র ওই হামলা নিন্দা জানিয়ে বলেছেন, ওই হামলায় আমরা আতঙ্কিত। এটি পুরোপুরি অগ্রহণযোগ্য। সৌদিআরবে নিযুক্ত ফিনল্যান্ডের রাষ্ট্রদূত পেক্কা ভাউতিলাইনেন হামলার নিন্দা জানিয়ে শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। রিয়াদে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মানজুর উল হক বলেন, মক্কা লক্ষ্য করে হামলা প্রত্যেক মুসলিমের জন্য আতঙ্কের। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই। সূত্র : আরব নিউজ, আল আরাবিয়া, সৌদি গেজেট।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com