শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

মঙ্গলের ছবি পাঠালো আমিরাতের মহাকাশযান

আমার সুরমা ডটকম ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের মঙ্গল অভিযানের নাম ‘আল আমাল’ বা আশা। তাদের মহাকাশযান মঙ্গলের আগ্নেয়গিরির ছবি পাঠাল। এর ফলে, আমিরাত হলো বিশ্বের প্রথম আরব দেশ যারা মঙ্গল অভিযান করল এবং ছবি পাঠাল।

এই মঙ্গল অভিযানের নেতৃত্বে আছেন এক নারী, সারাহ আমিরি। আমিরাতের বিজ্ঞানীদের মধ্যে তাকেই নেতৃত্বভার দেয়া হয়েছে। তিনি মঙ্গল অভিযানের ডেপুটি ম্যানেজারও। আমিরাতের আশা, ২১১৭ সালের মধ্যে মঙ্গলে বসতি স্থাপন করা যাবে। সেখানে মানুষ বসবাস করতে পারবে। ছবিতে দেখা যাচ্ছে, শিল্পীর কল্পনায়, মঙ্গলে মানুষের বাড়ি।

চলতি মাসে অবশ্য তিনটি দেশের মহাকাশযান মঙ্গলের কাছে গিয়েছে। সেগুলো হচ্ছে চীন, যুক্তরাষ্ট্র ও আমিরাত। বিশ্বের পঞ্চম দেশ হিসাবে আমিরাত মঙ্গলের কাছাকাছি পৌঁছল। আল আমাল যে ছবি পাঠিয়েছে, তাতে মঙ্গলের আগ্নেয়গিরি দেখা যাচ্ছে। এটা হলো সৌরমণ্ডলের বৃহত্তম আগ্নেয়গিরি। মঙ্গলের কক্ষপথে ঢোকার পর এই ছবি তুলেছে হোপ।

মহাকাশযান বানানো হয়েছে আমিরাতে। তা মঙ্গলে পাঠানো হয়েছে জাপান থেকে। সাত মাসের দীর্ঘ সফর শেষে তা মঙ্গলের কক্ষপথে পৌঁছায়। মঙ্গলের কক্ষপথে মহাকাশযানটির থাকার কথা দুই বছর। ফলে আরো অনেক ছবি সে পাঠাবে, যা এই লাল গ্রহকে জানতে ও বুঝতে সাহায্য করবে।

আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতৌম এই সাফল্যে উচ্ছ্বসিত। তিনি বলেছেন, ‘আরব দুনিয়ার তরফ থেকে প্রথমবার মঙ্গলের ছবি নেয়া হলো। সৃষ্টি হলো ইতিহাস।’ সূত্র: ডয়চে ভেলে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com