মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
মন্ত্রিসভা থেকে পদত্যাগে একমত এরশাদ-রওশন

মন্ত্রিসভা থেকে পদত্যাগে একমত এরশাদ-রওশন

index_113880আমার সুরমা ডটকম : জাতীয়পার্টির সদস্যদের মন্ত্রিসভা থেকে পদত্যাগের ব্যাপারে দলটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ একমত হয়েছেন বলে জানিয়েছেন জিএম কাদের। এ বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চাওয়া হয়েছে বলেও জানান দলের নতুন কো-চেয়ারম্যান। রোববার বিকেলে জাতীয়পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিএম কাদের এসব কথা বলেন।
দলের নতুন কো-চেয়ারম্যান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইচএম এরশাদকে একটি পদ দিয়েছেন, তিনি  সেটা গ্রহণ করেছেন। তিনি দলের নেতাদের মন্ত্রিত্ব দিয়েছেন, তাঁরাও সেটা গ্রহণ করেছেন। এখন আমি ঘরে বসে, প্রধানমন্ত্রীকে জানিয়ে দিলাম যে, আমি পদত্যাগ করলাম। আমি যাবনা বা আমি এটা মানিনা। আমরা মনে করি এমনটা হলে সৌজন্যের ব্যত্যয় হবে। সেই কারণে আমরা চাচ্ছি, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলা যে, আমরা এই এই কারণে চলে আসতে চাচ্ছি।’
এ সময় জিএম কাদের আরো বলেন, দলের চেয়ারম্যান গণতান্ত্রিক পন্থায় দলের শীর্ষ পর্যায়ে রদবদল করেছেন। তাই বিভ্রান্তি এড়াতে দ্রুত একটি বর্ধিত সভা ডেকে এই রদবদলের বিষয়ে সবার মতামত নিতে এইচএম এরশাদের কাছে আবেদন জানিয়েছেন তিনি। এর আগে রওশন এরশাদের বিবৃতির জবাবে এইচএম এরশাদ জানিয়েছেন, দলে রদবদলের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। বিবৃতিতে তিনি আরো জানান, দলের ঐক্য অটুট রাখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com