শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি দিরাইয়ে পৃথক সংঘর্ষে ৪০ জন আহত দিরাইয়ে বিষপানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা বৈশাখী কাজের উপকরণ চাহিদার শীর্ষে নেট জাল
মিনায় হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ও খালেদা জিয়ার শোক

মিনায় হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ও খালেদা জিয়ার শোক

a hamid, hasina & khaledaআমার সুরমা ডটকম ডেক্স : সৌদিআরবের মিনায় পদদলিত হয়ে তিন শতাধিক হাজির মৃত্যু ও চারশরও বেশি হাজি আহত হওয়ার ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ ও যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, “শোক বার্তায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।” রাষ্ট্রপতি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন বলেও জানান তিনি।
অপরদিকে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শোক প্রকাশের কথা। শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এদিকে সৌদিআরবের মিনায় পদদলিত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন লন্ডন সফররত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া ভয়াবহ দুর্ঘটনায় নিহত হাজীদের রুহের মাগফিরাত কামনা করেন ও আহতদের আরোগ্য কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com