সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
ময়মনসিংহে ডাস্টবিন থেকে বস্তায় বস্তায় মানুষের হাড়গোড়, গলিত মাংস উদ্ধার

ময়মনসিংহে ডাস্টবিন থেকে বস্তায় বস্তায় মানুষের হাড়গোড়, গলিত মাংস উদ্ধার

download (20)আমার সুরমা ডটকম : ময়মনসিংহ শহরের একটি ডাস্টবিন থেকে মানুষের বিপুলসংখ্যক হাড়গোড় ও গলিত অংশ উদ্ধার করেছে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ শনিবার দুপুর ১২টার দিকে এগুলো উদ্ধার করা হয়। পুলিশ, র‍্যাব ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে থেকেই ময়মনসিংহ শহরের সাহেব আলী সড়ক ও জমির মুন্সী সড়কের মোড়ের একটি ডাস্টবিনের আশে পাশে সাদা পলিথিন পড়ে থাকতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো দেখে মানুষের কৌতূহল বাড়তে থাকে। পরে সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসব পলিথিন উদ্ধার করে বস্তায় ভরে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে র‍্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শামীম আরা বেগম বলেন, এগুলো মানুষের হাড়গোড়। তবে কতজন মানুষের এবং কত দিন আগের মৃত মানুষের তাও বোঝা যাচ্ছে না। কোতোয়ালি মডেল থানার উপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, উদ্ধার হওয়া হাড়গোড় ও গলিত অংশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়মনসিংহ পৌরসভার স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার বলেন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা গত শুক্রবার রাতে নিয়মিত পরিচ্ছন্নতার অংশ হিসাবে ওই ডাস্টবিনের আবর্জনা সরিয়ে নিয়েছেন। তখনো এগুলো দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com