মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক
যুবজমিয়ত রাজাগঞ্জ ইউনিয়ন শাখার অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

যুবজমিয়ত রাজাগঞ্জ ইউনিয়ন শাখার অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

ইমরান হোসাইন চৌধুরী, কানাইঘাট (সিলেট) উপজেলা সংবাদদাতা: যুবজমিয়ত বাংলাদেশ কানাইঘাট থানাধীন রাজাগঞ্জ ইউনিয়নের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন। ৮ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩ ঘটিকায় রাজাগঞ্জ বাজার উত্তর চৌমুহনীস্থ জমিয়তের অস্থায়ী কার্যালয়ে শাখা সভাপতি হাফিজ মাওলানা আব্দুল মতিন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন ও আলী আবদীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ফখরুয যামান। তিনি বলেন, জমিয়তের প্রতিটি কর্মীকে দলের জন্য নিজেদের উৎসর্গ করতে হবে। সভা থেকে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার তীব্র নিন্দা জ্ঞাপন করত অবিলম্বে তা প্রত্যাহারের আহবান জানান বক্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম কানাইঘাট উপজেলার সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, যুবজমিয়ত কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, কানাইঘাট থানা যুবজমিয়তের আহবায়ক মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা শামসুল ইসলাম, নজরুল ইসলাম, সালেহ আহমদ কামাল উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com