রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি দিরাইয়ে পৃথক সংঘর্ষে ৪০ জন আহত দিরাইয়ে বিষপানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা বৈশাখী কাজের উপকরণ চাহিদার শীর্ষে নেট জাল
রমজানে লোভ-লালসার ঊর্ধ্বে ওঠে অন্যায় থেকে বিরত থাকার আহ্বান খালেদা জিয়ার

রমজানে লোভ-লালসার ঊর্ধ্বে ওঠে অন্যায় থেকে বিরত থাকার আহ্বান খালেদা জিয়ার

khaleda zia_108925আমার সুরমা ডটকম পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাণী দিয়েছেন। গণমাধ্যমে পাঠানো এ বাণীতে তনি বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তাদের অব্যাহত সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করি। আত্মসংযম ও আত্মশুদ্ধির মহান বার্তা নিয়ে মাহে রমজান আবার আমাদের মাঝে উপস্থিত। সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লাহ-তায়ালার সন্তুষ্টি অর্জন এবং সকল রকম লোভ-লালসার ঊর্ধ্বে ওঠে অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকা পবিত্র রমজানের প্রধান শিক্ষা। এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদেরকে পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। হিংসা, বিদ্বেষ, হানা-হানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য। মাহে রমজান আমাদের জন্য বয়ে আনুক শান্তি সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়-মহান আল্লাহ রাব্বুল আল-আমীনের দরবারে আমি এ প্রার্থনা জানাই।
পৃথক এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “পবিত্র মাহে রমজান সমাগত। এ পবিত্র মাস সমগ্র মুসলিম উম্মাহ’র জন্য রহমত, বরকত ও নাজাতের মাস হিসেবে সম্মানিত। তাই মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ’র সন্তুষ্টি লাভে নিজেদের নিয়োজিত রাখতে সচেষ্ট হয়। মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে শান্তি বয়ে আনুক, মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আমি এটাই প্রার্থনা করি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com