সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
রাজন হত্যা: ১৩ জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র

রাজন হত্যা: ১৩ জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র

er4

আমার সুরমা ডটকম : সিলেট সদর উপজেলার কুমারগাঁও এলাকায় নির্মম নির্যাতনের মাধ্যমে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় ১৩ জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। রোববার বিকেলে সিলেট মহানগর হাকিম প্রথম আদালতে বিচারক শাহেদুল করিমের আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার।
অভিযোগপত্র দাখিলের বিষয়টি শীর্ষ নিউজকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রহমত উল্লাহ। অভিযোগপত্রে পলাতক কামরুলকে প্রধান আসামি করে মোট ১৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে সৌদি আরবে পলাতক কামরুল ইসলাম ছাড়াও পাভেল, শামীমকে (পলাতক) আসামি করা হয়েছে। মামলা থেকে বাদ দেওয়া হয়েছে অভিযুক্ত মুহিত আলমের স্ত্রী লিপি বেগম ও ইসমাইল হোসেন আবলুসকে। এ দুইজনের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ না মেলায় তাদের বাদ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া অভিযোগপত্রে অভিযুক্ত দেখানো হয়েছে- কামরুলের ভাই মুহিত আলম, ফিরোজ মিয়া, আসমত উল্লাহ, চৌকিদার ময়না মিয়া, আলী হায়দার, নুর মিয়া, দুলাল আহমদ, আয়াজ আলী, তাজ উদ্দিন বাদল ও রুহুল আমিনকে। উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেট সদর উপজেলার কুমারগাঁও এলাকায় দোকান ঘরের খুঁটির সাথে বেঁধে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে। ঘাতকরা নির্যাতনের সঙ্গে ভিডিও ধারণের পাশাপাশি উল্লাসেও মেতে উঠেছিল। রাজন হত্যার ধারণকৃত ভিডিও নিয়ে সারাদেশে তোলপাড় সৃষ্টি হলে ক্ষোভে রাজপথে নামে সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com