সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
শিশু নীরবের মৃত্যুতে ম্যানহোল তদারক কর্মকর্তার রিমান্ড মঞ্জুর

শিশু নীরবের মৃত্যুতে ম্যানহোল তদারক কর্মকর্তার রিমান্ড মঞ্জুর

file74587আমার সুরমা ডটকম : রাজধানীর শ্যামপুরে ম্যানহোলে পড়ে পাঁচ বছরের শিশু নীরবের মৃতু্যুর ঘটনায় আটক ম্যানহোল তদারক কর্মকর্তা শাহরিয়ার আহম্মেদ শুকুর মিয়ার দুদিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে শাহরিয়ারকে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার পরিদর্শক আরশেদুল হক সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন জানান। ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার রিমান্ড মঞ্জুর করেন।

99৮ ডিসেম্বর বিকেল ৪টার দিকে বন্ধুদের সঙ্গে খেলার সময় ড্রেনে পড়ে ডুবে মারা যায় নীরব। খবর পেয়ে ঘটনাস্থল ও আশপাশের ড্রেনে নেমে তল্লাশি শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। প্রায় সাড়ে চার ঘণ্টা পর বুড়িগঙ্গার তীরে একটি তারের জালে অচেতন অবস্থায় নীরবকে খুঁজে পান এক উদ্ধারকর্মী। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক রাত ৯টার দিকে শিশু নীরবকে মৃত ঘোষণা করেন। ৯ ডিসেম্বর সকালে লাশের ময়নাতদন্ত করেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান কাজী আবু শামা। তিনি সাংবাদিকদের বলেন, ‘পানিতে ডুবেই নীরবের মৃত্যু হয়েছে। শরীরে গভীর কোনো ক্ষতের চিহ্ন নেই। শুধু রোলিংয়ের (গড়ানো) কারণে পেট, কপাল ও মুখে কিছু জখম রয়েছে।’ আবু শামা জানান, নীরবের পাকস্থলীতে যে খাবার পাওয়া গেছে, তা পরীক্ষা করে মনে হয়েছে মৃত্যুর ঘণ্টা খানেক আগে খেয়েছিল শিশুটি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com