শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
সরকার জঙ্গি ও সন্ত্রাসবাদ কঠোরহস্তে মোকাবেলা করছে: পানিসম্পদ মন্ত্রী

সরকার জঙ্গি ও সন্ত্রাসবাদ কঠোরহস্তে মোকাবেলা করছে: পানিসম্পদ মন্ত্রী

we-43আমার সুরমা ডটকম : পানিসম্পদ মন্ত্রী ব্যরিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সরকার জঙ্গি ও সন্ত্রাসবাদ কঠোরহস্তে মোকাবেলা করছে। তিনি বলেন, বিএনপি নির্বাচনী ট্রেন মিস করে চরম দেউলিয়াত্বের পরিচয় দিয়েছিল; এখন আবার তারা পৌর নির্বাচন নিয়ে নানা কথা বলছে। শুক্রবার বেলা ২টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আকিলশাহ্ বাজারে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কুলঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কুলঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তফাজ্জল হোসেন।

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীরপ্রতীক, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমদ খাঁন, পানি উন্নয়ন বোর্ডের ডিজি ইসমাইল হোসেন, সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা ও এডভোকেট শামসুল ইসলাম।
যুবলীগ নেতা এনামুল হক লিটু ও কুলঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদমন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের উত্থান ঘটেছিল। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেই। তাই বর্তমানে দেশের মানুষ শান্তিতে বসবাস করছেন। উন্নয়নের জোয়ার বইছে দেশব্যাপী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সাজ্জাদুর রহমান, আতিকুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com